শহরের গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম ছিল মাঝেরহাট ব্রিজ৷ মঙ্গলবার বিকেলের দিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজের একাংশ৷ তার জেরে ওইদিনই থমকে যায় গোটা শহর৷ ব্যাঘাত ঘটে যান চলাচলেও৷ সমস্যায় পড়েন আমজনতা৷ তার পরেরদিন থেকে ঘুরপথে বিভিন্ন রাস্তা দিয়ে যান চলাচলের ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ৷ ঘুরপথে গন্তব্যে পৌঁছাতে রীতিমতো নাকানিচোবানি খেতে হচ্ছে পথচলতি মানুষকে৷ অফিস টাইমে সামান্য দূরত্ব পৌঁছাতেও কম করে আধঘণ্টা সময় লাগছে সকলের৷এদিকে, শিয়ালদহ শাখার ডিআরএমের এই মন্তব্যে দুশ্চিন্তায় পড়েছেন রেল যাত্রীরা৷ কতদিন ধরে ভোগান্তি চলবে, সেই প্রশ্নের উত্তরের খোঁজে রয়েছেন তাঁরা৷বৃহস্পতিবার রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ শুনিয়েছেন শিয়ালদহ শাখার ডিআরএম৷ তিনি জানিয়েছেন, মাঝেরহাট ব্রিজের নিচেই রয়েছে রেললাইন৷ তাই তিনি সাফ জানিয়ে দেন ব্রিজ বিপর্যয়ের জেরে আপাতত নিউ আলিপুর থেকে মাঝেরহাট পর্যন্ত রেল চলাচল বন্ধ থাকবে৷ রেলের চিফ ব্রিজ ইঞ্জিনিয়াররা আগে ওই ব্রিজ পরিদর্শন করবেন৷ ব্রিজের যে অংশটি রেললাইনের উপর দিয়ে গিয়েছে, ওই অংশের স্বাস্থ্য পরীক্ষা করবেন তাঁরা৷ রেলের চিফ ব্রিজ ইঞ্জিনিয়ার ফিট সার্টিফিকেট দিলে, তবেই আবারও নিউ আলিপুর থেকে মাঝেরহাট পর্যন্ত চালানো হবে ট্রেন৷ স্বাস্থ্য পরীক্ষায় ফিট সার্টিফিকেট না পাওয়া গেলে, ব্রিজ সংস্কারের উপরই নির্ভর করা হবে৷ সংস্কার বা নতুন করে ব্রিজ তৈরির পর যেদিন মাঝেরহাট ব্রিজ চালু হবে, সেদিনই আবারও নিউ আলিপুর থেকে মাঝেরহাট পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে৷
Subscribe to:
Post Comments (Atom)
-
South Eastern Railway Recruitment Apply 2018 south eastern railway recruitment invites an application for Various Post in various Ca...
-
চন্দননগরে দাদার পচা-গলা মৃতদেহ জড়িয়ে ধরে শুয়ে ব্যক্তি Published 14-Aug-2018 ঘরে পড়ে রয়েছে দেহ চন্দননগর, ১৪ অগাস্ট : সকাল থে...
-
১০০ দিনের কাজে আবারও প্রথম স্থান বাংলার By News Britant - সেপ্টেম্বর 1, 2018 নিউজ ডেস্কঃ ৩১ কোটি ২৫ লক্ষ শ্রমদিবস সৃষ...

No comments:
Post a Comment