অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করায় আপত্তি ছিল স্ত্রীয়ের : আয়ুষ্মান
ফোটো সৌজন্য : ইনস্টাগ্রাম@Ayushmankhurrana
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে আয়ুষ্মান বলেন, "অবশ্যই, ওর সমস্যা হয়েছিল। কারণ, ও একেবারে এর জন্য প্রস্তুত ছিল না। আসলে আমরা একে অপরের প্রথম প্রেম। আমরা সেই সময় একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও গেছি।"
তিনি আরও বলেন, "ও চায়নি যে আমি কোনও চুম্বনের দৃশ্যে কাজ করি। কিন্তু ও একজন শিল্পী। ও বিষয়টা বুঝতে শিখেছে। আমাদের যখন বিয়ে হয়, আমি খুবই অপরিণত ছিলাম। পাশাপাশি আমাদের লং ডিসটেন্স ম্যারেজ ছিল। আমি খুশি যে এখন সব ঠিক আছে।"
৮ বছর হয়ে গেছে আয়ুষ্মান ও তাহেরার বিয়ের। তাঁদের দুই সন্তানের নাম ভিরাজভির ও ভিরুষ্কা।আয়ুষ্মান এখন ব্য়স্ত তাঁর আগামী ছবি অন্ধাধুন ও বাধাই হো-র প্রচারে।
No comments:
Post a Comment