NBlive রায়গঞ্জঃ রাধিকাপুর-কলকাতা সকালের ট্রেনের দাবীতে রেলমন্ত্রী পীযুষ গোয়েলের হাতে স্মারকলিপি তুলে দিলেন রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দীপা দাসমুন্সি। মঙ্গলবার রেলমন্ত্রীর দফতরে রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত, জেলার দুই ব্যবসায়ী সংগঠনের সম্পাদক, জেলা কংগ্রেস নেতা পবিত্র চন্দ সহ অন্যান্যদের সাথে নিয়ে রেলমন্ত্রীর কাছে এই স্মারকলিপি তুলে দেন দীপা দেবী। সকালের ট্রেন ছাড়াও জেলার উন্নয়নে মোট সাতদফা দাবী জানানো হয়েছে রেলমন্ত্রীকে বলে কংগ্রেস সূত্রে খবর।
No comments:
Post a Comment