লালকেল্লা থেকে "আয়ুষ্মান ভারত" চালুর ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদি (ফাইল ফোটো)
আয়ুষ্মান ভারতে কী সুবিধা পাবে সাধারণ মানুষ ?
- আয়ুষ্মান ভারতের সুবিধা পাবে ১০ কোটি গরিব ও দুর্বল পরিবার। ফলে দেশের প্রায় ৫০ কোটি মানুষ এর আওতায় আসবে।
- এই প্রকল্পের অন্তর্ভুক্ত প্রতিটি পরিবার বছরে ৫ লাখ টাকা পর্যন্ত হাসপাতালে চিকিৎসার সুযোগ পাবে।
- সরকারি এবং বেসরকারি উদ্যোগে পরিচালিত হাসপাতালেও এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
- সুবিধাপ্রাপকদের বেছে নেওয়া হবে SECC-র তথ্যের ভিত্তিতে।
- এই প্রকল্প চালুর ক্ষেত্রে রাজ্য সরকারগুলি নিজের মতো সিদ্ধান্ত নিতে পারবে।
আয়ুষ্মান ভারত বিশ্বের সবচেয়ে বড় সরকারি খরচে স্বাস্থ্য পরিষেবা। চলতি বছরের বাজেট অধিবেশনে এই প্রকল্পের কথা ঘোষণা করে কেন্দ্র। দেশের গরিব ও দুর্বল পরিবারগুলি চিকিৎসার জন্য যে খরচ করে (out-of-pocket), তা কমানোই এই প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য। সর্বসাধারণের জন্য দেশে সার্বিক স্বাস্থ্য বিমা প্রকল্প নেই। সেজন্যই স্বাস্থ্য পরিষেবার জন্য সাধারণ মানুষের নিজের খরচ বেশি হয়।
বাজেট অধিবেশনে এই প্রকল্পের কথা ঘোষণার সময় অরুণ জেটলি বলেছিলেন, আয়ুষ্মার ভারতের ফলে গরিব ও দুর্বলদের জীবনযাপন সহজ হবে। ২০২২ সালের মধ্যে নতুন ভারত গড়ে উঠবে।
আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হলে হেল্থ কেয়ার সেক্টরে বহু মানুষের কর্মসংস্থান হবে
।
No comments:
Post a Comment